ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নেত্রকোণায় দুই পক্ষের  সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার কেন্দুয়ায় ধান শুকানো নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে  আহত আওয়ামী লীগের এক নেতা হাসপাতালে মারা গেছেন। আওয়ামী লীগ নেতা হচ্ছেন, উপজেলার  বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন। তিনি বলাইশিমুল গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার বাড়ির সামনে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় উভয় পক্ষের ১২ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বরে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মেহেদী মাকসুদ জানান, গ্রামের রহিম উদ্দিন ও জসিম উদ্দিনের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল। ঘটনার দিন ধান শুকানো নিয়ে বিরোধ বাঁধে। এক পর্যায়ে  উভয়পক্ষের  লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় রহিম উদ্দিন গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত  রাতে তিনি মারা যান।
ওসি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নেত্রকোণায় দুই পক্ষের  সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আডেট সময় ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬