ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

কুমিল্লায় এখন রাজস্থানের ‘সুলতান’

স্টাফ রিপোর্টার: পিঠের মাঝখানে একটি চর্বিযুক্ত কুঁজ। প্রজাতিভেদে কোনো কোনো উটের পিঠে কুঁজ থাকে দুটি—যেন সমান উচ্চতার দুই খাড়া পাহাড়।তার মাঝে সওয়ার হয় ভ্রমণকারী। বোঝা কিংবা সওয়ার নিয়ে খুরের তলায় গদির মতো চর্বি নিয়ে মরুর বুকে নির্ধিদ্বায়  চলে মরুর জাহাজ উট।অদ্ভুত এ প্রাণীর একটি এখন কুমিল্লার হাটে। ভারতের রাজস্থান থেকে আনা উটটির নাম সুলতান।

তবে সওয়ার কিংবা বোঝা টানার জন্য নয়, সুলতানকে আমদানি করা হয়েছে কোরবানি সামনে রেখে। কোনো শৌখিন কোরবানিদাতার কাছে উচ্চমূল্যে বিক্রি করা হবে- লক্ষ্য সেটাই। উটটি আমদানি করেছে কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর এলাকায় অবস্থিত রাফি অ্যাগ্রো অর্গানিক পশুর খামার। কোরবানির হাট কাঁপাতে সেখানেই প্রস্তুত ৮৫০ কেজি ওজনের ‘সুলতান’।

শালদেহী উটটি এখন নজর কাড়ছে দর্শনার্থীদের। শুক্রবার (১৫ মে) বিকেলে রাফি অ্যাগ্রো অর্গানিক পশুর খামারে গিয়ে দেখা যায়, সুলতানকে দেখার জন্য সেখানে মানুষের ভিড়। খামারের কর্মচারী মো. সুমন মিয়া জানান, সুলতান নাম হলেও উটটি শান্ত স্বভাবের। কখনো সে দাঁড়িয়ে, কখনো বসে ঘুমায়। তবে শুকনো বালুময় জায়গা তার পছন্দ।

খাবারের মধ্যে ছোলা বুট, মটর ও বিভিন্ন ফল পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে কাটাযুক্ত খাবার। রাতে এক-দেড় ঘণ্টা ঘুমায়, বাকি সময় বসে ঝিমায়। সুমন মিয়া আরো জানান, উট পালন করা গরু-ছাগলের চেয়ে সহজ হলেও গরুর মতোই খাদ্যাভ্যাস ও পরিচর্যা করতে হয়। তবে মরুভূমি এলাকার এ প্রাণীটির তেমন রোগবালাই না হওয়ায় ওষুধও কম লাগে। খামারি জুয়েল আহমেদ  বলেন, ‘সুলতানের বর্তমান বয়স ছয় বছর। ওজন ৮৫০ কেজি। দুই মাস আগে ঢাকার একজন বড় ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান থেকে উটটি কিনে আনা হয়। পরে এটি আমার খামারে আনা হলে আমার ছেলে শখের বশে এর নাম রেখেছে ‘সুলতান’। এখন চারদিক থেকে শত শত মানুষ আসছে সুলতানকে দেখতে। এই দৃশ্য দেখে আমার ভালো লাগে।’

জুয়েল আহমেদ জানান, সুলতানের ওজন সাড়ে ৮০০ কেজি। প্রতিদিন এর খাবারে ব্যয় হয় ১৫০০ টাকা। অন্যান্য খরচসহ মাসে ৪৫ হাজার টাকা। তিনি বলেন, ‘কোরবানির হাটে ৩২ লাখ টাকা দাম চাইব। তবে এর আশপাশে হলে বিক্রি করে দেব।’

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল বলেন, সুলতানের কারণে এ বছর কুমিল্লা ব্যতিক্রম হয়ে উঠেছে। এটি দেখতে প্রতিদিন গ্রামে দূর-দূরান্ত থেকে লোকজন আসে। সুলতান এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, উট মরুভূমির প্রাণী। এরা দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেক সময় লাগে। দেশি  প্রাণী না হওয়ায় এটি প্রচলিত প্রাণিসম্পদের আওতায়ও পড়ে না। তবে এটি যেহেতেু দেশে আনা হয়েছে, প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব।

প্রসঙ্গত, এ বছর কোরবানি সামনে রেখে কুমিল্লা সিটি করপোরেশন, জেলার ছয়টি পৌরসভা ও ১৭ উপজেলায় মোট ৪৩০টি পশুর হাট বসছে। এতে প্রায় দুই লাখ ৫৯ হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

কুমিল্লায় এখন রাজস্থানের ‘সুলতান’

আডেট সময় ০৪:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬