ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

গানের আড্ডায় অংশ নেওয়ায় এসআইকে ক্লোজ করল পুলিশ

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গানের আড্ডায় অংশ নেওয়ার অভিযোগে হাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) এ কে আজাদকে ক্লোজ করা হয়েছে। পরে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের দাবি, গত শনিবার (১৬ মে) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আড্ডায় বসেন এসআই এ কে আজাদ। এ সময় সেখানে গানের আসর চলছিল, যেখানে তিনি অংশ নেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

তবে এসআই এ কে আজাদের দাবি, তিনি ওই সময় সরকারি কাজে লক্ষ্মীপুরে ছিলেন এবং ঘটনাস্থলে কিছু সময় বসেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সেখানে চলমান গানের আসরে তিনি কয়েকটি কলির সঙ্গে গেয়েছেন মাত্র।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

গানের আড্ডায় অংশ নেওয়ায় এসআইকে ক্লোজ করল পুলিশ

আডেট সময় ১১:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬