ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

স্টাফ রিপোর্টার: খুলনা-মোংলা মহাসড়কের মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, বাহাদুর শিকদার (৪৫) ও কাদের ফারাজী (৫০) । বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালাছিলেন।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনা থেকে উদ্ধার করে দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

আডেট সময় ০৬:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬