ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 22
স্টাফ রিপোর্টার: শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশজুড়ে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ ও ‘সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ পাটোয়ারী, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু আজকের নয়; এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়? সরকার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে, কিন্তু বাস্তবে ঘরের বাইরে নারীরা নিরাপত্তা পাচ্ছে না। আমরা বারবার নিরাপত্তা চাইলেও ব্যর্থ হচ্ছি।
তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সঠিক বিচার হচ্ছে না। ধর্ষকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে; কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। এই বিচারহীনতাই ধর্ষণের মতো অপরাধ বাড়ার অন্যতম কারণ। তারা রাষ্ট্রের কাছে দাবি জানান, চিহ্নিত ধর্ষকদের দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

আডেট সময় ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬