ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, জেলের মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 46

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগরেদুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৬৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের  দিকে উপজেলার হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  নুরুল ইসলাম মাতাব্বর হাট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হাজিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নুরুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল ইসলাম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের সাবেক বাসিন্দা মৃত আবদুর রশিদের পুত্র। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহতের ভাতিজা মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, জেলের মৃত্যু

আডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬