ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রামগতিতে কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে জসিম উদ্দিন ও মোক্তার হোসেন নামে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে জসিমকে ১ লাখ টাকা ও মোক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার চরবাদাম ও চরআলগীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি। দণ্ডপ্রাপ্তরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্তরা চরবাদাম ও চরআলগী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম ও মোক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, দণ্ডিতদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উর্বর মাটি কাটার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রামগতিতে কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

আডেট সময় ০৭:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬