ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

রায়পুরে চামড়া সংরক্ষণ ও পশু জবাই বিষয়ক প্রশিক্ষণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে দিনব্যাপি রায়পুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ।

সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তাই কোরবানির পরপরই নির্ধারিত নিয়মে চামড়ায় লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ঈদকে কেন্দ্র করে যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে।

এসময় পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসূচিতে রায়পুর সহকারি কমিশনার (ভুমি) নিগার সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, ওসি (তদন্ত) আবদুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্না, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুর সাত্তার, রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, সাংবাদিক প্রদীপ কুমার রায়, রাকিবুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শামছুদ্দিন, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

রায়পুরে চামড়া সংরক্ষণ ও পশু জবাই বিষয়ক প্রশিক্ষণ

আডেট সময় ০৭:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬