ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

রায়পুরে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৬ হাজার টাকা ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় আরও এক কারাবারি পালিয়ে যায়।

শনিবার (২৩ মে) ভোরে রায়পুর থানার ওসির নির্দেশে এসআই মহিউদ্দিন ও এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সোনাপুর ইউপির ২নং ওয়ার্ড মাঝিগো বাড়ী এলাকা থেক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—রায়পুর পৌরসভার সফিকের ছেলে সজীব হোসেন (২২), সদর উপজেলার শাকচর গ্রামের হাবিব হোসেনের ছেলে তাবারেক হোসেন তারেক (২৫), দালালবাজার ইউপির খিদিরপুর গ্রামের বাহার হোসেনের ছেলে ইমন হোসেন (২২) ও একই এলাকার পলাতক আসামির নাম রাফি (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার (একটি মোটরসাইকেলসহ যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা) আটক করা হয়। এই সময় মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে রায়পুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। “মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রায়পুরে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

আডেট সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬