ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে চর জাঙ্গালিয়ায় ভাড়াটিয়া পরিবারের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ভাড়াটিয়া পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ৭টার দিকে কমলনগর থানাধীন চর জাঙ্গালিয়া এলাকার মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. মাকছুদ (৪০) তার পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযোগে বলা হয়, একটি শিশুকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মো. হারুন (৫৫), তার ছেলে মো. নাইম (২৮), মো. নাঈম (২২) ও স্ত্রী নাছিমা আক্তার (৪৮) দেশীয় লাঠিসোটা নিয়ে মাকছুদের পরিবারের ওপর হামলা চালান।

হামলার সময় মাকছুদকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী, মা এবং দুই মেয়েও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সময় ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, একজোড়া কানপাশা, দুটি স্বর্ণের চেইন, নগদ ২০ হাজার টাকা এবং আরও ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কমলনগর থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে চর জাঙ্গালিয়ায় ভাড়াটিয়া পরিবারের ওপর হামলা

আডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬