ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে জামায়াত নেতার পেস্টুন ও দোকান ভাঙচুরের অভিযোগ : সাংবাদিকদেরকে হেনস্তা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 165

স্টাফ রিপোর্টার” লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছার ৬০ পেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার মান্দারী বাজারে প্রকাশ্যে পরিবহণ শ্রমিক দল নেতা আক্তার হোসেন ঘটনাটি ঘটিয়েছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  অভিযুক্ত আক্তার জেলা পরিবহণ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
এদিকে পেস্টুন কেটে ফেলার ঘটনার জের ধরে সন্ধ্যায় মান্দারী বাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যায় স্থানীয় কয়েকজন সাংবাদিক। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সামনে জামায়াত নেতা সুমনকে লাঞ্ছনা করা হয়। লাঞ্ছনার ভিডিও ধারণ করতে গেলে
পরিবহণ শ্রমিকদল নেতা আক্তারসহ বিএনপি নেতারা সাংবাদিকদেরকে হেনস্তা করে। পরে মান্দারী বাজারে মিছিল বের করে বিএনপি কর্মীরা। এ সময় জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমনের ব্যাবসায়ীক প্রতিষ্ঠান চ্যানেল ফ্যাশন ভাঙচুর করা হয়। এতে বাঁধা দিতে গেলে জামায়াত নেতা সুমনসহ দোকানের কয়েকজন কর্মচারীকে মারধর করা হয়।
জামায়াত নেতা রেজাউল ইসলাম খাঁন সুমন অভিযোগ করে জানান, কোন কারণ ছাড়াই আক্তার আমার পেস্টুন নষ্ট করে ফেলেছে। কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছনা করেন। ঘটনার সময় মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। পরে তারা আমার ব্যাবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করে।
বক্তব্য জানতে চাইলে পরিবহণ শ্রমিকদল নেতা আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, হামলার সাথে আমি জড়িত নয়। তবে পেষ্টুনের বিষয়টি আলাদা।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বিষয়টি শুনেছি, একটি সু রুমে নাকি হামলা হয়েছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে জামায়াত নেতার পেস্টুন ও দোকান ভাঙচুরের অভিযোগ : সাংবাদিকদেরকে হেনস্তা

আডেট সময় ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬