ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

নাসীরুদ্দীনের মধ্যে রাজনৈতিক শালীনতা দেখিনি: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 58

স্টাফ রিপোর্টার: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে রাজনৈতিক শালীনতা দেখেননি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাসীর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। শনিবার (২৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নোঙর’ আয়োজিত জাতীয় নদী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের আগ থেকেই নাসীরুদ্দীন পাটোয়ারীকে দেখছেন এবং রাজনীতিতে যে শিষ্টাচার ও শালীনতা থাকা প্রয়োজন, তা তার বক্তব্যে খুঁজে পাননি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঝিনাইদহের একটি ঘটনার প্রসঙ্গ টেনে মন্ত্রী দাবি করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের কেউ কেউ অতীতে ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় দেশের নদী ও খাল রক্ষায় দূষণ ও অবৈধ দখল প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, পানি ও নদী দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব সম্পদ রক্ষায় সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও তিস্তাপাড়ের পাঁচ জেলার মানুষের উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি ইউনিট গত তিন মাস ধরে তিস্তা এলাকায় কাজ করছে এবং সংশ্লিষ্ট মহাপরিকল্পনা চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

নাসীরুদ্দীনের মধ্যে রাজনৈতিক শালীনতা দেখিনি: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আডেট সময় ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬