ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

বৃষ্টির কারনে হ-য-ব-র-ল লক্ষ্মীপুরে পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 36

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর): দিনভর দাবদাহের পর বিকেল গড়াতেই লক্ষ্মীপুরে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন হাটে গরু নিয়ে আসা ব্যাপারী ও ক্রেতারা। যেসব ক্রেতা বৃষ্টির আগে গরু কিনতে এসেছিলেন, তারাও বৃষ্টি শুরু হতেই চলে গেছেন। ফলে বৃষ্টির পর একপ্রকার ক্রেতাশূন্য হয়ে পড়েছে হাটগুলো। তবে বিকাল ৫টায় বৃষ্টিতে পৌরসভার নতুনবাজার পশুর– হাটে ইউএনও মেহেদী হাসান কাউছার ও ওসি শাহীন মিয়া নীজেদের জন্য গরু কিনেছেন।।

সোমবার (২৫ মে) রায়পুর পৌরসভার নতুনবাজার, মীরগন্জ, বোয়াডার বাজার ও মোল্লারহাট বাজা হাট ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যাপারীদের প্রত্যাশা, সন্ধার আগমুহুর্তে থেকে পুরোদমে কোরবানির পশু বেচাকেনা হবে।

হাট ঘুরে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবার গরুর বাজারে লাখে ২০ হাজার টাকা পর্যন্ত বাড়তি দাম চাওয়া হচ্ছে। অর্থাৎ গত বছর যে গরু এক লাখ টাকায় বিক্রি হয়েছে, এবার সে গরুর দাম চাওয়া হচ্ছে দেড় লাখ টাকা এবং বিক্রি হচ্ছে ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকায়।

বরিশাল থেকে রায়পুরের নতুনবাজার হাটে ১৪টি গরু নিয়ে এসেছেন আবদুর রহমান। তিনি এপ্রতিবেদককে জানান, গত পরশু এসেছি রায়পুরের হাটে। এখন পর্যন্ত দুটি গরু বিক্রি করতে পেরেছি। ক্রেতা কিছু আসে, দাম জিজ্ঞেস করে আবার চলে যায়। কেউ কেউ যে দাম বলে, তাতে গরু বিক্রি করা যায় না। আশা করি, এখন যেহেতু বৃষ্টি কিছুটা থেমেছে, তাই সন্ধার আগে কিছু ক্রেতা আসবে। না হলে বুধবার পর্যন্ত পুরোদমে গরু বেচাকেনা হবেই।

চরপাতা গ্রাম থেকে আসা ব্যবসায়ী সামছুদ্দিন জানান, গরু কেনার উদ্দেশ্যেই হাটে এসেছিলাম। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তাতে গরু কিনে রাখবো কোথায়? এখনো তিনদিন বাকি আছে। তারপরও দেখছি, যদি দরদামে মিলে যায় তাহলে কিনে ফেলবো। গরুর দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। বিশেষ করে মাঝারি গরুর দাম একটু বেশি মনে হচ্ছে।

হাইমচর থেকে গরু নিয়ে আসা মারুফ বলেন, সারাদিন যে আবহাওয়া ছিল, ভেবেছিলাম আজ বিকেলের পর পুরোদমে গরু বেচাকেনা শুরু হবে। কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির কারণে ক্রেতারা এখনো হাটে আসেননি। যারা এসেছে, তারাও দরদাম করছে, কিন্তু নেওয়ার মতো না। সন্ধার আগ থেকে পুরোদমে বেচাকেনা হবে আশা করছি।

ভোলা থেকে ১৩টি মহিষ নিয়ে মো্ল্লার হাটে আসা জয়নাল আবেদীন বলেন, এখনো কোনো ক্রেতার দেখা পাইনি। ভেবেছিলাম বিকেলের পর কিছু ক্রেতা আসবে, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। তবে আশা করি সন্ধা পর্যন্ত থেকে ক্রেতা আসবে ও হাট জমে উঠবে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের কোরবানির জন্য লক্ষ্মীপুর জেলায় ৯৫ হাজার ৪৭৭টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা রয়েছে ৮৯ হাজার ২১৫টি পশুর। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ৬ হাজার ২৬২টি পশু উদ্বৃত্ত থাকবে। জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৩ হাজার ছোট-বড় খামারে কোরবানির পশু লালন-পালন হয়েছে। লক্ষ্মীপুরে ২০টি স্থায়ী ও ৭০টি অস্থায়ী হাটে (৫ উপজেলায়) কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

বৃষ্টির কারনে হ-য-ব-র-ল লক্ষ্মীপুরে পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

আডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬