ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 34

বাসস: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হজ পালনকারী। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তারা ইবাদত ও প্রার্থনায় দিনটি কাটাচ্ছেন।  সৌদি আরব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জিলহজ মাসের নবম দিন ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকে হাজিরা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের এক আবহে তালবিয়া ও তাকবির পাঠ করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে তারা পুরো দিনটি ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মধ্য দিয়ে কাটাবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।  ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ‘ওকুফে আরাফাহ’ নামে পরিচিত আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান স্তম্ভ।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তারা পাথর সংগ্রহ করবেন। বুধবার থেকে মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা শুরু হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশে^র বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। এবার হজে অংশ নিতে ইরান থেকে এসেছেন ৩০ সহ¯্রাধিক মানুষ। শুরুতে ৮৬ হাজারের আসার কথা ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণেই তাদের সংখ্যা কমেছে।

তবে সৌদি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালের তুলনায় এবার বিদেশ থেকে বেশি মানুষ হজ পালন করতে এসেছেন। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। কারণ হজের অধিকাংশ আনুষ্ঠানিকতাই খোলা আকাশের নিচে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে পাঁচ দিন বা তারও বেশি সময় প্রয়োজন হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

আডেট সময় ০৬:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬