ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে সুবিধা-বঞ্চিত ১০০ পরিবারের মাঝে HEARTS-এর কোরবানির মাংস বিতরণ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • 198

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে সুবিধা-বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে “এ স্লাইস অব স্মাইল” (A Slice of Smile) প্রকল্পের আওতায় বিশেষ কোরবানি ও মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মানবিক সংস্থা HEARTS (Humanitarian Efforts for Aid Relief and Trusting Society)। এই উদ্যোগে এলাকার প্রায় একশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার  লক্ষ্মীপুরের একটি নির্ধারিত স্থানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কোরবানি ও মাংস প্রস্তুতের কাজ পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন HEARTS-এর  চেয়ারম্যান এডভোকেট নিজামুদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমটি তদারকি ও মাংস বিতরণে অংশ নেন। সংস্থার চেয়ারম্যান এডভোকেট নিজামুদ্দিন মাহমুদ তার বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন এই মানবিক কার্যক্রমে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ HEARTS-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে সুবিধা-বঞ্চিত ১০০ পরিবারের মাঝে HEARTS-এর কোরবানির মাংস বিতরণ

আডেট সময় ০৮:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬