ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জনগণের অধিকার নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা বিনতে হোসাইন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 49

স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। নিজেদের উন্নয়ন করতে গিয়ে যেন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এমপি হওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুর সফরে আসেন বীথিকা বিনতে হোসাইন।

এসময় উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। ‘বীথিকা ভাবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেন নেতাকর্মীরা।বীথিকা বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। আমরা ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারি। তবে সেটা যেন জনগণের হক নষ্ট করে না হয়। তিনি আরও বলেন, জনগণের জন্য যে বরাদ্দ রয়েছে, তা জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

এসময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি বীথিকা বিনতে হোসাইন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জনগণের অধিকার নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা বিনতে হোসাইন

আডেট সময় ০১:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬