ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 172

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত ৯৬২ নম্বর তেলবাহী ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসে। বিকেলে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর একটি ওয়াগনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে ট্রেন থামানো হয়। পরে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটিতে কোনো তেল ছিল না বলে জানান তিনি।

স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, “লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আডেট সময় ১১:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬