ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নৌকা থেকে পড়ে নিখোঁজ পর্যটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া তামিম ইসলাম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জেলার ধর্মপাশা উপজেলা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। পরে, দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম হাউসবোট থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা পর্যটক ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নৌকা থেকে পড়ে নিখোঁজ পর্যটক

আডেট সময় ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬