স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মন্তব্য করে বলেন.শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ইসলামী সম্মতি বাস্তবায়ন, শ্রমিকদের প্রকৃত দাবি আদায় ও একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। শ্রমিকদের সকল সেক্টর থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে রামগঞ্জ শহরে শ্রমজীবী ও মেহনতি মানুষের সম্মানে প্রীতিভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সকল পর্যায়ে শ্রমজীবীদের কে ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। রাষ্ট্র কাঠামার মধ্যে শ্রমজীবীদের কে অন্তর্ভুক্ত করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী এবং মালিকদের মধ্যে সুসম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য কাজ করতে হবে। মালিক শ্রমিক ভাই ভাই ইসলামী শ্রম নীতির মৌলিক বিষয়, সে লক্ষ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রামগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আজগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার শামিম পাঠানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারী, জেলা সহ সভাপতি আবুল খায়ের মিয়া, রামগঞ্জ পৌরসভার আমির এডভোকেট হাসান বান্না, জেলা মজলিশে শূরার সদস্য মাওলানা আমিনুল ইসলাম মুকুল। এছাড়া আর ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার সেক্রেটারী এমরান হোসাইন, রামগঞ্জ পৌরসভার সেক্রেটারী মাওলানা ইসমাঈল ইলিয়াস, শ্রমিক কল্যান ফেডারেশনের রামগঞ্জ পৌরসভার সভাপতি আবু ইউচুপ মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক খালেদ ফারুকী, রামগঞ্জ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহাদাত হোসেন, দর্জি ট্রেড ইউনিয়ন সভাপতি মাষ্টার আক্তারুজ্জামান, মাহবুব রাব্বানী, শরাফত শাহিদ, রিকশা ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউচুপ আলী সহ নেতৃবৃন্দ। এই সময় বিভিন্ন পেশার ছয় শতাধিক শ্রমজীবী উক্ত অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
মেঘনার তীর 



















