স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সামনে থেকে মাটি কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় হানিফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে (৩১মে) উপজেলার চরপাতার গাছিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক। তার স্ত্রী, দুই মেয়ে ও মো. রিপন নামে এক ছেলে রয়েছে ।ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে অভিযুক্ত আবদুল বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরের চরপাতা গাছিরহাট গ্রামে হালিম দারোগার বাড়ীর মো. হানিফ মিয়া (৭০) ঘটনার সময় নিজের বসতঘরের সামনে থেকে মাটি কাটেন। এসময় তুচ্ছ অজুহাত নিয়ে একই বাড়ীর আবুল বারেক (৬০) গালন্দ করেন। এক পর্যায়ে উভয়ের মধ্য হাতাহাতি হয়। পরে কিলঘুষি দেয়া হলে মাটিতে লুটিয়ে পড়ে হানিফ মিয়া। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় নিহতের ছেলে রিপোন বলেন, আমাদের জমি নিয়ে কোন বিরোধ ছিলোনা। আব্বা ঘরের সামনে থেকে মাটি কাটতে গেলে আবদুল বারেক গালাগালি করে কিল ঘুষি দিয়ে মেরে ফেলে। এঘটনায় থানায় হত্যা মামলা করা হবে। আমরা হত্যার বিচার চাই। অভিযুক্ত আবদুল বারক পলাতক থাকায় তার পরিবার কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
এবিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পারিবারিক বিরোধ ছিল। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি ও অভিযুক্তেকে আটকের চেষ্টা চলছে।
মেঘনার তীর 



















