ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দায়িত্ব পালনে কেউ যেন আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো : এমপি মারজিয়া

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।  সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
‎লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে চেক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা জামায়াতের আমীর ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মমিন উদ্দিনসহ আরও অনেকেই।

‎মারজিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ দেওয়া আমানত আপনাদের যেটা হক তা পৌঁছে দেওয়ার জন্য আজকে উপস্থিত করেছেন। দোয়া চাচ্ছি যাতে ভবিষ্যতে আমি আমার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যা যা আসবে, সেটা যথাযথভাবে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। আমার দায়িত্ব যেন আমি ঠিকভাবে পালন করতে পারি। কেউ যেন আমাদের দিকে আঙুল উঠাতে না পারে, তার জন্য চেষ্টা করবো। কোনো প্রকার অপপ্রচার-প্রোপাগান্ডা নয়। মোট কথা হলো হক গুলো যাতে যথাযথভাবে পৌঁছে দিতে পারি। ২০ লক্ষ জনশক্তির মধ্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই বরাদ্দ নগণ্য। তার পরেও আমরা যদি এটা সঠিকভাবে দিতে পারি তাহলে অন্তত শান্তনা পাবো। ভবিষ্যতে কেউ যাতে গরিবের হক না মারতে পারে সেদিকেও লক্ষ্য রাখবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দায়িত্ব পালনে কেউ যেন আঙুল উঠাতে না পারে, সেই চেষ্টা করবো : এমপি মারজিয়া

আডেট সময় ০৪:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬