ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে দুই প্রবাসী নিহত, বাড়িতে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন। সোমবার দুপুরে বাড়িতে এখবর পৌঁছায়। এরপর নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার (৩১ মে) রাতে রিয়াদের একটি সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। দার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। আজ সে লাশ হয়ে ফিরবে এটা আমরা কল্পনাও করিনি। এখন কি হবে? কি নিয়ে বাঁচবো। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।

এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একই সঙ্গে তাদের মৃত্যুতে পুরো গ্রামে গভীর শোক বিরাজ করছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে পরিবারের আবেদন অনুযায়ী প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরে দুই প্রবাসী নিহত, বাড়িতে চলছে শোকের মাতম

আডেট সময় ১০:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬