ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার (১ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র-কার্তুজ উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের চুনু কাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে এবং এর উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর একঘন্টা পরে একই ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির সামনের সড়কে চন্দ্রগঞ্জ থানা পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করলে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২৫)।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চন্দ্রগঞ্জ এলাকায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার এবং অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পৃথক দুটি ঘটনায় মোট দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়গুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুটি বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

আডেট সময় ১০:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬