ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

রামগতিতে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 139

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতিতে নানা বাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রাতে ওই শিশুর নানী বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিষয় নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান। তিনি বলেন, ধর্ষনের সত্যতা মিলেছে। ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। এর আগে সোমবার দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদকে ঘিরে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন হোসেন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি জানার পর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে। এঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নির্যাতিত শিশুর পরিবার, স্বজন এবং এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

রামগতিতে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

আডেট সময় ১১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬