ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দ্বিতীয় দিনের মতো মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহকেরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 42

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম সহ বোর্ডের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এদিকে গতকাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার সিদ্ধান্তে এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

মঙ্গলবার সকালের মানববন্ধনে অংশ নেন শতাধিক গ্রাহক। এসময় তারা নতুন চেয়ারম্যানকে সরানোসহ কয়েকটি দাবি তুলে ধরেন। তারা বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে কোনভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না।

গ্রাহক হিসেবে এই ব্যাংককে রক্ষা করাও তাদের দায়িত্ব বলে মনে করেন বক্তারা। চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।এর আগে সোমবার সকাল থেকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যাংকটির গ্রাহকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দ্বিতীয় দিনের মতো মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহকেরা

আডেট সময় ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬