ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ২ জুন মতলব দক্ষিণে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা-ভাগনি এবং মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে মতলব সেতুর উত্তর অংশের অ্যাপ্রোচ সড়কে থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মামা ফজলে রাব্বি (২৩) ও ভাগনি ইশাত (১৬) নিহত হন। রাব্বি মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকে ধাক্কা দেন।
মতলব পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল ঢাকার যাত্রাবাড়ীতে সচিবালয়ের গাড়িচালক হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ইশাত। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১২টার দিকে মারা যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বিকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়। ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম জানান, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান তাকে থামান। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামে অটোরিকশার ধাক্কায় আয়াত( ৪), নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত আয়াত ওই গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে। ওয়াসিম নিলয় বর্তমানে ইউরোপে অবস্থান করছেন। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মণ্ডল বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনিসহ নিহত ৩

আডেট সময় ০১:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬