ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 147

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদার দাবিতে প্রবাসী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ইতালি প্রবাসী জসিম উদ্দিনের বড় মেয়ে জুবাইদা গুলশান আরা মিলি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় তাদের বহুতল ভবনের নির্মাণকাজ চলাকালে প্রতিবেশী জহির উদ্দিন মাহমুদ ও তার ভাগিনা জোনায়েদ এতে বাধা দেন। একপর্যায়ে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার (৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় তাদের ওপর হামলা চালানো হয়।
তার অভিযোগ, হামলায় তার মা শাহনাজ বেগম, চার বোনসহ পরিবারের ১৩ জন আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় ঘরে থাকা প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এসময় হামলায় নির্মাণাধীন ভবনের ছাদ দেবে যাওয়ায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত শাহনাজ বেগম বলেন, “আমার স্বামী বিদেশে থাকেন। চার মেয়েকে নিয়ে আমি চরম আতঙ্কে রয়েছি। হামলাকারীরা আবারও আমাদের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুমাইয়া আক্তার, ইশরাত জাহান ইকরা মোল্লা, রাবেয়া মিথি, আকলিমা বেগম, জান্নাতুল ফেরদাউস ও কামাল হোসেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জহির উদ্দিন মাহমুদ। তিনি বলেন, “ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সীমানা অতিক্রম করে ভবন নির্মাণের চেষ্টা করলে আমার ভাগিনা এতে বাধা দেয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের পক্ষেরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।”
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

আডেট সময় ০৭:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬