ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • 124

গাজীপুর প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ২৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। এতে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.নূরুল করিম ভূইয়া।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহ আলম বলেন, সরকারের এ প্রকল্পের মাধ্যমে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করে মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি অবহেলিত, বিচ্ছিন্ন, অনগ্রসর ও অধিকারবঞ্চিত নারী, শিশু এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণ নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

আডেট সময় ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬