ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনামূলক পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সদর হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় সদর হাসপাতালের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) মো. মেজবা উল আলম ভূইয়া, এনডিসি মো. হাবিবুর রহমান হাবিব, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল, জেলা বেসরকারী প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টক এসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেরুল হাসান রাজু ও সাবেক সাধারন সম্পাদক আব্বাছ হোসেনসহ আরো অনেকেই। এসময় বক্তারা বলেন, আগামী তিনমাস ডেঙ্গুর প্রকোপ থাকে। এসময় বাড়ির অঙ্গিনায় পরিস্কার-পরিচ্ছনতা রাখতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে যেন কোনভাবে অপরিস্কার না থাকে,সেই দিকে সবাইকে নজর দিতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ মোকাবেলায় সব ধরনের  প্রস্তুতি নেয়া হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে র‌্যালী ও আলোচনা সভা

আডেট সময় ০২:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬