স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসুবাজার এলাকায় পিকআপ-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার-( ৩৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত শিমু আক্তার সদর উপজেলার হাসন্দি এলাকার খায়ের উল্যাহর মেয়ে।নিহত শিমু আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি তদন্ত ঝলক হেমন্ত।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিমু আক্তার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের কালিবাজার থেকে বাবার বাড়ি বাসু বাজারের দিকে অটোরিকসা করে যাচ্ছিলেন। অটোরিকসাটি বাসু বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শিমু আক্তার সহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিমু আক্তারকে মৃত ঘোষনা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরক্ত রক্ষক্ষরনে শিমু আক্তারের মৃত্যু হয়েছে।
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ,নিহত-১.আহত-২
-
মেঘনার তীর - আডেট সময় ০৩:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- 95
Tag :
জনপ্রিয় সংবাদ




















