ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগের ৪ নেতাসহ ৯জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী, চুরির মামলার ২ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ ৯ আসামিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ২০২৫ তারিখে রুজু হওয়া একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম আরজু (৩২), পশ্চিম বরিআইশ এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহ আলম (৫৩) এবং যুবলীগের সক্রিয় সদস্য মোঃ রুবেল হোসেন (৩১)। এছাড়া অন্য মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ মাসুম হোসেন (৪৩) এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পয়ালজোষ এলাকার বাসিন্দা ও রামগঞ্জ থানার  মো. শাওন হোসেনসহ ৯জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগের ৪ নেতাসহ ৯জন গ্রেফতার

আডেট সময় ০৯:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬