ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের হাজীগঞ্জ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • 126

স্টাফ রিপোর্টার:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযুক্ত ভাটরা মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. সুলতানকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, শিশু নির্যাতনের অভিযোগে ক্ষুব্ধ জনতা শিক্ষক সুলতানকে আটক করে মারধর করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, জনতার কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

চাঁদপুরের হাজীগঞ্জ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

আডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬