ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী মামলায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, কমলনগর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা আশ্রাফুজ্জামান রাসেল (৩৬),রামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. শাহজাহান হোসেন(৫২) ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব খান ফাহিম। শনিবার রাতে ও রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ফাহিম (২৬), চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মোঃ সাইফুল ইসলাম আরজু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম (৫৩) এবং যুবলীগের নেতা মোঃ রুবেল হোসেন (৩১)কে গ্রেফতার করে থানা ও ডিবি পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সব আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন. জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে। যেন অপরাধীরা কোন ধরনের নাশকতা ও সহিংসকতা করতে না পারে, সে জন্য পুলিশ অভিযান চলাচ্ছে। দুইদিনে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৭জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী মামলায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

আডেট সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬