ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 56

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে পূবালী ব্যাংক পিএলসির হাজিরহাট উপশাখার উদ্যোগে তিন দিনের একটি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে তিন দিনব্যাপী ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় পূবালী ব্যাংক পিএলসির হাজিরহাট উপশাখার অধীনে এ ক্যাশলেস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাজিরহাট উপশাখার শাখা প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও এডিসি ইনচার্জ মো. মনির হোসেন এবং লক্ষ্মীপুর শাখার এডিসি ইনচার্জ মো. ফয়সাল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি, ফাইভ-জি নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সেবার বিস্তারের ফলে মানুষের দৈনন্দিন কাজ এখন আরও সহজ হয়ে উঠছে। ব্যাংকিং খাতও এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল সেবার পরিধি বাড়াচ্ছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ক্রেতারা সহজেই মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে ভাঙতি টাকার সমস্যা, জাল নোট বা ছেঁড়া নোটের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
পূবালী ব্যাংক গ্রাহকদের জন্য কিউআর কোড, এটিএম কার্ড, সিআরএম কার্ড এবং পাই ব্যাংকিং সেবাসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু করেছে। এসব সেবার মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময়, এমনকি গভীর রাতেও, সহজে ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

আডেট সময় ১২:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬