ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 109

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকরা লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন । দুপুরে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে দালাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনপুরে এসে শেষ হয়। এতে কয়েকশ আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। বাঁশির সুর, ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তবে এই বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্বে ছিলেন, জেলা যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন।

আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও দেওয়া হয়েছে এ কর্মসূচির মাধ্যমে। তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও তা যেন সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আডেট সময় ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬