ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরে রাতে আঁধারে পুকুরের চার লাখ টাকার মাছ লুট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 116

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে চার লাখ টাকার পুকুরে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ভোর রাতে (১৩ জুন) সোনাপুর ইউপির বাসাবাড়ী বাজার এলাকার পাশে ঢালি বাড়ীর ব্যাবসায়ী আমানত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটানো হয়।

ক্ষতিগ্রস্ত চাষি আমানত হোসেন বলেন, ‘ গত ৩৫ ধরে প্রায় দেড় বিঘা পুকুর লীজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত শনিবার ভোরে আমার প্রতিপক্ষ পুকুরের সব মাছ লুট করে নিয়ে গেছে।।।

আমানত আর বলেন, এলাকার লন্ডন প্রবাসী মনোয়ার হোসেনে পরিবারের সঙ্গে জমি নিয়ে পুর্ব বিরোধ চলছে। কয়েকদিন আগে মনোয়ার সহ তারই স্বজন একই এলাকার মুক্তার, মিন্টু, ওহিদ , ইব্রাহিম ও চৌধুরীর সঙ্গে কথাকাটাকাটি হয়। তারাই এঘটনা ঘটিয়েছে।। তাদের বিরুদ্ধ থানায় মামলার প্রস্তুতি নিয়েছি। প্রতিবেশী সৌরভ হোসেন জানান, আমানত হোসেন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না।

বাসাবাড়ী বাজার এলাকার সুশীল সমাজ মনে করছেন, অপরাধীরা প্রভাবশালী হওয়ায় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করতে পারলে, তারা আরও বড় ধরনের অপরাধ সংগঠিত করবে বলে আশঙ্কা করছে তারা। অভিযুক্ত মনোয়ার হোসেনসহ কয়েকজন বলেন, আমাদের জমির পুকুর থেকে মাছ ধরেছি। কারও পুকুরের মাছ লুট করা হয়নি।।

রায়পুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ‘পুকুরের মাছ লুট করার খবর পেয়েছি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত কর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রায়পুরে রাতে আঁধারে পুকুরের চার লাখ টাকার মাছ লুট

আডেট সময় ০১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬