ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 125

স্টাফ রিপোর্টার:জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জানান, একই দিন কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। আগামী পাঁচ বছরে জেলায় ৫৭ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানান।

বক্তারা পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আডেট সময় ০৬:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬