ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ঘর নির্মাণে বাঁধার অভিযোগ প্রতিবেশী মামুনের বিরুদ্ধে

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 54

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে পূর্বের ঘর ভেঙে একই  জমিতে নতুন করে অন্ধ আব্দুস সালাম ঘর নির্মাণ করতে গেলে    বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুন হোসেনের বিরুদ্ধে।  শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের তাজুল ইসলাম ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই এই জমিতে আব্দুস সালামরা ভোগ দখলে রয়েছে এবং জমি নিয়ে একাধিক বার শালিশি বৈঠক হয়। সেখানেও সালামরা এই জমি পায় কিন্তু মামুন শালিশি বৈঠকের রায় না মেনে বার বার ভুক্তভোগী পরিবারকে হয়রানি করছে।

‎ভুক্তভোগী আব্দুস সালাম জানান, এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ ও চোখে দেখতে পাই না। এই জমিতে আমাদের ঘর ছিল তা পুরনো হয়ে যাওয়ায় আমার বোনেরা ভেঙ্গে একই জমিতে ঘর নির্মাণ করতে গেলে মামুন জোর পূর্বক ভাবে বাঁধা সৃষ্টি করছে। এই জমি নিয়ে  একাধিক শালিশি বৈঠক হয়ে পরিমাপ করে দেওয়া হয়েছে কিন্তু সে এটি না মেনে বার বার আমাদের জমিতে ঘর নির্মাণে বাঁধা সৃষ্টি করছে আমরা এর বিচার চাই।

‎অপরদিকে অভিযুক্ত মামুন দাবি করেন, এই জমি তাদের আব্দুস সালাম তাদের জমিতে ঘর নির্মাণ করায় বাঁধা দিচ্ছেন। তিনি বলছেন পুরো বাড়ি ভাগ না করে এভাবে ঘর করা ঠিক নয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার এস আই  নাজিম হোসেন বলেন,  জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনা স্থলে এসে উভয় পক্ষকে মীমাংসার জন্য কাগজপত্র নিয়ে বসার কথা বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ঘর নির্মাণে বাঁধার অভিযোগ প্রতিবেশী মামুনের বিরুদ্ধে

আডেট সময় ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬