ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের চার নেতাকর্মী আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 53

খাগড়াছড়ি প্রতিনিধি// খাগড়াছড়ি সদর থানার পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চারজন সদস্যকে আটক করেছে। শুক্রবার রাতে ও শনিবার ভোরে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে খাগড়াছড়ি সদর থানা পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অভিযান চালায়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার ১ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়া (৩০) এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিলকে (২৮) আটক করা হয়।

এছাড়া এর আগে ১২ জুন মাটিরাঙ্গা থানার সহযোগিতায় তাইন্দং এলাকায় অভিযান চালিয়ে আমতলী ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার মাটিরাঙ্গা উপজেলার আব্বাস সরদারপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদারকে (৬০) আটক করা হয়।

পুলিশ জানায়, আটক চারজনকে খাগড়াছড়ি সদর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হবে। মামলাটি গত ১১ জুন দায়ের করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ছোটন বড়ুয়া ও আব্দুল জলিলের বিরুদ্ধে ২০২৪ সালে খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা আরও দুটি মামলা রয়েছে । এসব মামলায় দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু বলেন , মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের চার নেতাকর্মী আটক

আডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬