ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

চন্দ্রগঞ্জে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 30

মোহাম্মদ হাছান: লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সোমবার ( ১৫ জুন) সকাল ০৭:০৫ ঘটিকার সময় থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউপির ০৭নং ওয়ার্ডস্থ পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমানের ঘরে অভিযান পরিচালনা করে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ও ইয়াবা বিক্রির নগদ ৩৩,৭০০/-টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  এসময় মোঃ সোহাগ(৩৮), মোঃ ওমর ফারুক(২৮), ওসমান হোসেন(৪২) দের হেফাজত হইতে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ দখলে রাখা সহ সহায়তা করার অপরাধে চন্দ্রগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করতঃ আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরো বলেন, “থানা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

চন্দ্রগঞ্জে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আডেট সময় ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬