ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 55

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলার পোদ্দার বাজার এলাকায় বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার পোদ্দার বাজার শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হিসাবরক্ষক সমীর সরকারসহ স্থানীয় কর্মকর্তারা। ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা হলেন ডাঃ শায়লা,আরেফিন উর্মি,ডাঃ দেবজ্যোতি ঘোষ,ডাঃ রুকাইবা ঝিলিক,ডাঃ মোঃ মুহিব সরকার,ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান,ডাঃ মোঃ আব্দুল্লাহ আল নোমান,ডাঃ জীম সাগর,ডাঃবিকাশ চন্দ্র পাল,ডাঃ ইসমাইল হোসেন।
আয়োজকরা জানান, পিএমকে’র সকল শাখায় নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে পোদ্দার বাজার শাখায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, চোখের ড্রপ এবং পাওয়ারের চশমা বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পিএমকে’র প্রধান নির্বাহী কামরুন্নাহার , উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল, এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি ধন্যবাদ জানান। স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আডেট সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬