ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলনগরে ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ  পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা: সেই মনির হোসেনের যাবজ্জীবন রামগঞ্জে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু: বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ, প্রতিষ্ঠান বন্ধ বাহাদুরাবাদ-বালাসী রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন হ্যাটট্রিক মেসির, আলজেরিয়া–০ শিশু নন্দিনী হত্যা ঘিরে উত্তপ্ত আদিতমারী, আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

রামগঞ্জে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু: বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ, প্রতিষ্ঠান বন্ধ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 35

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমির হোস্টেলে থাকা অষ্টম শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে ব্যাপক-হামলা ও ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের ফ্যামিলি ফ্যাশনের মালিক জিয়া উদ্দিনের ছেলে।  এঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রামগঞ্জ থানা গেইটের সামনে মেহেদীর লাশবাহী গাড়ি রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে কর্মসুচি শেষ করে আন্দোলনকারীরা। এই কর্মসুচিতে অংশ নেন, মেহেদীর বাবা-মাসহ আত্নীয়রা। মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, মেহেদী হাসানের মৃত্যু কোন স্বাভাবিক ছিলনা। তাকে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালন করা হুশিয়ারী দেন বক্তারা।

এদিকে তুচ্ছ ঘটনা নিয়ে ১৫ জুন মেহেদী হাসানকে ২০২৬ সালের এসএসসি ব্যাচের কয়েকজন পরীক্ষার্থী শারিরীকি ও মানষিক নির্যাতন চালায়। ১‘৬জুন প্রধান শিক্ষক বরাবর বিচার চেয়ে একটি অভিযোগ ;দেন ,মেহেদী হাসান। ১৭ জুন বিকেল বেলায় কলেজ হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাকে কোন নির্যাতন করা হয়নি। এঘটনার সাথে প্রতিষ্ঠান কোনভাবে জড়িত নয়। তবে বিভিন্ন দিক বিবেচনা করে আগামী ৭দিন প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করার জন্য প্রতিষ্ঠানের নিকট থেকে একটি বিবৃতি প্রদান করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ হোস্টল থেকে ঝুলন্ত অবস্থায় মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে নামে স্থানীয়রা। ওইদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টায় পর্যন্ত দফায় দফায় প্রতিষ্ঠানের বাইরে-ভিতরে বিক্ষোভ ও হামলা ও ভাংচুর চালানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এখনো শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা রয়েছে। তবে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি জানান, এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেহেদী হাসানকে নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোন স্বাভাবিক ঘটনা নয়। প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে হত্যা করে বলে দাবী করেন নিহত শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। এখবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নামে বিক্ষুব্দ এলাকাবাসী। ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের ফ্যামিলি ফ্যাশনের মালিক জিয়া উদ্দিনের ছেলে মেহেদী হাসান ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমিতে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সেই ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সন্ধ্যার আগে হোস্টেল থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে দ্রুত চাটখিল হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা ও ক্ষোভের সৃষ্টি হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ জনতা ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। এতে কয়েকজন আহত হয়।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনের কারাদণ্ড

রামগঞ্জে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু: বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ, প্রতিষ্ঠান বন্ধ

আডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬