ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা, অধ্যক্ষসহ ১৮জনের বিরুদ্ধে মামলা, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপারের

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 72

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করার অভিযোগে রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত স্কুল ছাত্র মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রাতে থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান ও কয়েকজন ছাত্রসহ ৮জনের নাম উল্লেখ করে আরো ১০জনকে অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার দুইদিন পর এই হত্যা মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ ‍সুপার( প্রশাসন অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। বলেন, মামলার আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মোবাইলফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। ঘটনাটি কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। এই দিকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মো. আবু তারেক ঘটনাস্থল ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণ ও ঘটনার মূল স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আসামীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে তদন্ত সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন।

অপরদিকে ঘটনার পর থেকে মামলা নিতে. জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিষ্ঠান,রামগঞ্জ উপজেলা ও থানার সামনে অবস্থান নিয়ে নানা কর্মসুচি পালন করে নিহত মেহেদী হাসানের সহপাঠিসহ অভিভাবকরা। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শোক র‌্যালি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এসময় বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে লেখা ছিলো—‘মেহেদী হত্যার বিচার চাই’, ‘শিক্ষকের হাতে ছাত্র খুন কেন? জবাব চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন- শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে মেহেদী হাসানকে প্রাণ হারাতে হয়েছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। সহপাঠী মেহেদী হত্যার দ্রুত বিচার চাই। এ ঘটনায় জড়িত শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মম ঘটনার শিকার না হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) রামগন্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা ও ভাংচুর চালানো প্রতিষ্ঠানে। আন্দোলনের মুখে ঘটনার দুইদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা, অধ্যক্ষসহ ১৮জনের বিরুদ্ধে মামলা, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ সুপারের

আডেট সময় ০১:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬