ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

লেখক সংগঠক গাজী গিয়াস উদ্দিন পেলেন পুরস্কার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 65

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সাহিত্য মঞ্চ প্রবর্তিত লেখক সংগঠক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন কবি প্রাবন্ধিক ও সাহিত্য সংগঠক গাজী গিয়াস উদ্দিন। ১৯ জুন ২০২৬ শুক্রবার চাঁদপুর সাহিত্য সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন সম্মেলনের উদ্বোধক জাতীয় প্রেসক্লাব সভাপতি বরেণ্য কবি হাসান হাফিজ ও প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর নগর সম্পাদক কবি ও গীতিকার মিজান মালিক ও বিশিষ্ট কবি জামসেদ ওয়াজেদ। ৫ জন সাহিত্য ব্যক্তিত্বকে এ পুরস্কারে সম্মানিত করা হয়। অপর ৪ জন হচ্ছেন কবিতায় আইউব সৈয়দ, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধ ও গবেষণায়,মামুন সিদ্দিকী ও শিশু সাহিত্যে অমল সাহা। পুরস্কার প্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে মোহাম্মদ নাসির উদ্দিন স্মারক বক্তা ছিলেন সাহিত্য একাডেমি মহাপরিচালক কবি ও গল্পকার কাদের পলাশ। এর আগে সাহিত্য পাঠ ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি ও সাহিত্যজনেরা। কবি মিজান খান এর সভাপতিত্বে এ সেশনে ” চাঁদপুরের সাহিত্য আন্দোলন: একাল সেকাল” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন চাঁদপুর সাহিত্য মঞ্চ সভাপতি কবি আশিক বিন রহিম। কবিতা পাঠ পর্বে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদেের নির্বাহী সদস্য আরাফাত হোসেন বাহার স্বরচিত কবিতা পাঠ করেন। লজেসাস বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকিরকে বই উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, লেখক সংগঠক হিসেবে পুরস্কারপ্রাপ্ত গাজী গিয়াস উদ্দিন ২৮ বছর যাবত লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্মীপুর ভিত্তিক আঞ্চলিক সাহিত্য আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর কাব্য ও প্রবন্ধ মিলে প্রকাশিত গ্রন্থ ১৫ টি। তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। ২০ বছর যাবত তিনি সাহিত্যধর্মী পত্রিকা মাসিক বাংলা আওয়াজ সম্পাদনা ও প্রকাশ করে লেখক সৃষ্টিতে অবদান রেখেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

লেখক সংগঠক গাজী গিয়াস উদ্দিন পেলেন পুরস্কার

আডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬