ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রামগঞ্জে পৌর জামায়াতের সপ্তাহব্যাপী ফলজ গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 45

স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২০ জুন ) সকালে রামগঞ্জ চৌরাস্তায় সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক এবং রামগঞ্জ উপজেলা আমীর নাজমুল হাসান পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. হাসান বান্না।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় রামগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রামগঞ্জে পৌর জামায়াতের সপ্তাহব্যাপী ফলজ গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আডেট সময় ০৬:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬