ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রামগঞ্জে মৎস্য খামারের নামে লোকজনের জমি দখলের চেষ্টার অভিযোগ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 48

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে হাফিজ তোহা নামে এক অ্যামেরিকা প্রবাসীর বিরুদ্ধে স্থানীয় লোকজনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার লামচর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে মৎস্য খামারের নামে ওই এলাকার চার ব্যক্তির জমি দখলের চেষ্টা করেন তিনি। এরই মধ্যে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন জমির একটি অংশের মাটি কেটে ও গাছ কর্তন করে দখলের চেষ্টা করেন। এ বিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলাম শনিবার রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হাফিজ তোহা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের শফি উল্যার ছেলে। তার মৎস্য খামারটি পাশ্ববর্তী লামচর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে।

স্থানীয় লোকজন জানায়, অ্যামেরিকা প্রবাসী হাফিজ তোহা তার বাড়ির পাশে একটি মৎস্য খামার তৈরী করছেন। খামারটি বড় করার জন্য স্থানীয় লোকজনের জমি ক্রয় করার প্রস্তাব দেয়, পরে ইজারা নেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু কেউ বিক্রি বা ইজারা দিতে রাজি না হলেও জোরপূর্বক জমিটি খামারের ভেতর ঢুকিয়ে নেয়। এলাকায় ভূমি দস্যু হিসেবে চিহ্নিত সে।

অভিযোগকারী সিরাজুল ইসলাম জানান, তিনি ৭৫ নম্বর কালিকাপুর মৌজার ২৬, ৩১, ৩৪, ১৯ ও ২৫ দাগভূক্ত জমির বৈধ মালিক। ক্রয়সূত্রে মালিক হয়ে গত ১৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন তিনি। তার জমির পাশেই হাফিজ তোহার মৎস্য খামার। তাই হাফিজ তার জমি কেনার প্রস্তাব দেয়। পরে ইজারা নেওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু এতে তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক দখলের চেষ্টা করে।

তিনি বলেন, গত ১২ জুন শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ বুঝে হাফিজ ভেক্যু মেশিন দিয়ে আমার জমির প্রায় ২৫ টি গাছ উপড়ে ফেলে এবং মাটি কেটে নেয়। গাছের দাম প্রায় আড়াই লাখ টাকা হবে। এ নিয়ে প্রতিবাদ করায় হাফিজ ও তার সহযোগীরা তাকে হুমকি দিচ্ছে। দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা জমির পাশে অবস্থান নিয়েছে।

কামরুল নামে আরেক ব্যক্তি বলেন, তাদের পৈত্রিক ২৬ শতাংশ জমি রয়েছে। ওই জমি কেনার প্রস্তাব দেয় হাফিজ। কিন্তু আমরা রাজি হইনি। তবে ভয়ে আছি, কখন যেন আমাদের জমি জোরপূর্বক খামারে ঢুকিয়ে নেয়।

ইয়াছমিন সুলতানা নামে এক নারী বলেন, খামারের পাশে তাদের ৯ শতাংশ দখলের চেষ্টা করছে হাফিজ।একই অভিযোগ করে পেয়ারা খাতুন নামে আরেক নারী বলেন, তাদের ১০ শতাংশ জমিও দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে জমি হারানোর ভয় কাজ করছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, জমি দখল চেষ্টার লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রামগঞ্জে মৎস্য খামারের নামে লোকজনের জমি দখলের চেষ্টার অভিযোগ

আডেট সময় ০৫:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬