স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসী বিরোধী আইন ও ৮ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীতে হামলা-ভাংচুরের ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামী করে ১৭৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কামরান হোসেন রাজু(২৮) শেখ ফরিদ শাহীন(৩০),নাজমুল ইসলাম রাব্বী(৩০)সহ ৫জনকে গ্রেফতার করা হয়। রাতে উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন খাঁন ছাড়াও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ২৯জনের নাম উল্লেখ করে আরো ১৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইন ও হামলা ভাংচুরের ঘটনায় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনসহ ২৯জনের নাম উল্লেখ করে আরো ১০০/১৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর জেরে ব্যাপক তান্ডব চালানো হয়।
মেঘনার তীর 



















