ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থী হত্যা মামলায় তিনজন গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 49

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমদ একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামী একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আবু দারদা মো. জোবায়ের(১৮)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিলের বালিয়াধর এলাকার শাহজাহান হোসেনের ছেলে। এর আগে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহকারী অধ্যাপক ও আবাসিক হল সুপার শরীফুল ইসলাম(৪৮) ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি(১৯)কে গ্রেফতার করা হয়। এনিয়ে এখন পর্যন্ত এই মামলার এজাহারভূক্ত আসামী জোবায়ের ও অজ্ঞাত দুইজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মেহেদী হাসান হত্যা মামলায়িএখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

উল্লেখ্য, ১৬ জুন বিকেলে রামগঞ্জ উপজেলার ফরিদ উদ্দিন একাডেমীর হোস্টেল থেকে ৮ম শ্রেনীতে মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাংচুর চালানো হয়। এর জের ধরে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ,থানা ঘেরাওসহ নানা কর্মসুচি পালন করা হয়। ঘটনার দুইদিন পর অধ্যক্ষ আবদুল মান্নান ও ৭ শিক্ষার্থীসহ ১৮জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোবাইলফোন চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। ঘটনাটি কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থী হত্যা মামলায় তিনজন গ্রেফতার

আডেট সময় ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬