ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্য আড্ডা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 170

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংসদের অস্থায়ী কার্যালয় দেওয়ান বাড়ি সড়কের পোর্ট অবদি পয়েটে এ আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ কলেজের সভাপতি বিশিষ্ট কবি অধ্যাপক মোরশেদ আলম হাওলাদার। যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের মূখ্য কবি পুলিশ কর্মকর্তা কবি মোহাম্মদ ইসমাইলের কবিতা পাঠ শেষে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি লায়লা আরজুমন শিউলি, সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি কাওছার বিন জামান,আবৃত্তিকার মলয় কর্মকার,নির্বাহী সম্পাদক কবি আরাফাত হোসেন বাহার,শিশুশিল্পী ইলহাম হোসাইন স্নিহা,ফাতেমাতুজ জোহরা,আবদুল্লাহ শহিদ ও শারিফা মারিয়াম। মনোজ্ঞ জাদু প্রদর্শন করেন বিশেষ সম্পাদক কবি ও নাট্যশিল্পী রিয়াজুল ইসলাম জাকির।

উপস্থিত ছিলেন শিক্ষক মো. মোরশেদ আলম, আবৃত্তিকার ফুয়াদ হাসান, নির্বাহী সদস্য তাহসীন বিন আহসান,রুবিনা আক্তার সহ শিশু শিল্পীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে দেশবরেণ্য কবি আল মুজাহিদীর ইন্তেকালে শোক প্রকাশ এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়। তাছাড়া জেলার রায়পুরে একই পরিবারের ৪ জন শিশু ও নারীসহ ৫ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পরে মূখ্য কবি মোহাম্মদ ইসমাইলকে বই উপহার এবং মওসুমি ফল ও মিষ্টি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের মাসিক সাহিত্য আড্ডা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

আডেট সময় ০৬:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬