ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 40

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এবার লক্ষ্মীপুরে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু হয়। রোববার (২৮ জুন) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা পৌরসভার ইপিআই কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাত হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ হিল হাকিম, সহকারি কর আদায়কারী মোহাম্মদ আজাদ হোসেন, এমটিপিআই কামরুন নাহার, টিকাদনাকারী সুপারভাইজার সজল কান্তি কুরী ও জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান মোহাম্মদ শাহীন সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদরে ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ ও লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু। এতে ৬-১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু এ ক্যাপসুল পাবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

আডেট সময় ০৮:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬